ধারাঃ ৬৩৷ কোন অভিযানে নিয়োজিত বা যুদ্ধে সংশ্লিষ্ট সৈনিক নয় অথবা অনুরূপভাবে নিয়োজিত বা সংশ্লিষ্ট বৈমানিক অথবা সমুদ্রের নাবিক নয় এমন প্রত্যেক উইলকারী নিম্ললিখিত বিধি মোতাবেক উইল সম্পাদন করিতে পারিবেন- (ক) উইলকারী উইলে স্বাক্ষর করিবেন কিংবা তাঁহার চিহ্ন (mark) লটকাইয়া দিবেন কিংবা উইলটি তাঁহার উপস্থিতি এবং নির্দেশে অন্য কোন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে৷ (খ) উইলকারীর স্বাক্ষর বা চিহ্ন বা তাঁহার পক্ষে স্বাক্ষরকারীর স্বাক্ষর এমনভাবে দিতে হইবে যে, যাহাতে উহা উইল হিসাবে কার্যকর লিখন হওয়ার ইচ্ছা পোষণ করা হইয়াছিল এইরূপ প্রতীয়মান হয়৷ (গ) উইলে উইলকারীকে স্বাক্ষর দিতে কিংবা চিহ্ন লটকাইয়া দিতে…