ধারাঃ ৬১৷ কোন উইল বা উইলের কোন অংশ প্রতারণা, বল প্রয়োগ কিংবা উইলকারীর সম্মতি নাই এমন জোর জবরদস্তির মাধ্যমে সম্পাদিত হইলে উইলটি বাতিল বলে গণ্য হইবে৷ উদাহরণ (অ) ক- মিথ্যাভাবে এবং জানিয়া উইলকারীর নিকট এইরূপ বলে যে তাহার একমাত্র সন্তান মৃত কিংবা সে কিছু অনৈতিক কার্য করিয়াছেন এবং তদদ্বারা ক-কে তাঁহার বরাবরে উইল করার জন্য প্ররোচিত করে৷ এইরূপ উইল প্রতারণার মাধ্যমে লাভ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ইহা অবৈধ৷ (আ) ক- প্রতারণা এবং সঠতার মাধ্যমে তাহার বরাবরে উইল করিয়া দিবার জন্য উইলকারীকে প্ররোচিত করে৷ উইলটি অবৈধ৷ (ই) ক- আইনগত কর্তৃপক্ষের কয়েদি থাকা অবস্থায় উইল সম্পাদন করে৷ কয়েদবাসের কারণে উইলটি অবৈধ…