ধারাঃ ৫৯৷ নাবালক নয় এমন সুস্থ মস্তিষ্ক প্রত্যেক ব্যক্তিই উইলের মাধ্যমে তাঁহার সম্পত্তি বিলি ব্যবস্থা করিতে পারিবেন৷ ব্যাখ্যা ১৷ একজন বিবাহিত মহিলা তাঁহার জীবদ্দশায় তাঁহার নিজস্ব কার্যের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তর করিতে পারিতেন উইলের মাধ্যমে ঐ সম্পত্তি বিলি ব্যবস্থা করিতে পারিবেন৷ ব্যাখ্যা ২৷ বধির, বোবা বা অন্ধ ব্যক্তিগণ উইল সম্পাদনে অযোগ্য হইবে না যদি তাহারা জানে যে তদদ্বারা তাহারা কি করিতেছে৷ ব্যাখ্যা ৩৷ স্বাভাবিকভাবে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি তাঁহার সুস্থ মস্তিষ্কের বিরামকালে উইল সম্পাদন করিতে পারিবেন৷ ব্যাখ্যা ৪৷ যদি কোন ব্যক্তি মাতাল অবস্থা কিংবা অসুস্থতা কিংবা অন্যকোন কারণে এমন মানসিক…