ধারাঃ ৫৮৷ (১) এই ভাগের বিধানাবলী কোন মুসলমানের সম্পত্তিতে উইল সংক্রান্ত উত্তরাধিকারের ক্ষেত্রে কিংবা ৫৭ ধারায় যাহা বলা হইয়াছে উহা ব্যতীত কোন হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈনের সম্পত্তিতে উইল সংক্রান্ত উত্তরাধিকারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, কিংবা উহা ১৮৬৬ সনের ১লা জানুয়ারীর পূর্বে কৃত কোন উইলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷ (২) (১) উপধারায় কিংবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা বলা হইয়াছে উহা ব্যতীত এই ভাগের বিধানাবলী উইল সংক্রান্ত উত্তরাধিকারের সকল ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশের আইন বলে গণ্য হইবে৷