ধারাঃ ৫৭৷ তৃতীয় তফসিলে বর্ণিত এই ভাগের কতিপয় বিধানাবলী উক্ত তফসিলে উল্লেখিত বাধা-নিষেধ এবং পরিবর্তন সাপেক্ষে, প্রযোজ্য হইবে- (ক) বাংলাদেশের সীমানার মধ্যে ১৮৭০ সালের ১লা সেপ্টেম্বর তারিখে বা তত্পরবর্তীতে কোন হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন কর্তৃক কৃত সকল উইল এবং কডিসিল (Codicil) -এর ক্ষেত্রে; এবং (খ) উক্ত ভূ-খণ্ড এবং সীমার বাইরে কৃত সকল উইল এবং কডিসিলের ক্ষেত্রে ততখানি যতখানি উহা ভু-খণ্ড বা সীমার মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত হইবে, এবং (গ) যে সকল উইল এবং কডিসিলের ক্ষেত্রে দফা (ক) এবং (খ)-এর বিধানাবলী প্রযুক্তি নয়, ১৯২৭ সালের ১লা জানুয়ারী তারিখে বা তত্পরবর্তীতে কোন হিন্দু, বৌদ্ধ, শিখ বা…