ধারাঃ ৫৫৷ যেক্ষেত্রে একজন পারসী সরাসরি কোন বংশধর কিংবা বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী কিংবা কোন সরাসরি বংশধরের বিধবা স্ত্রী রাখিয়া না যান, দ্বিতীয় তফসিলের দ্বিতীয় ভাগে বর্ণিত ক্রমানুসারে তাহার নিকট আত্মীয়গণ তাহার উইলবিহীন অবস্থায় রাখিয়া যাওয়া সম্পূর্ণ সম্পত্তির উত্তরাধিকারী হইবেন। উক্ত তফসিলের দ্বিতীয় ভাগে প্রথমে অবস্থানকারী নিকট আত্মীয়গণ দ্বিতীয় স্থানে অবস্থানকারীগণের উপর প্রাধান্য পাইবে, দ্বিতীয় স্থানে অবস্থানকারীগণ তৃতীয় স্থানে অবস্থানকারীগণের উপর এবং এইভাবে ক্রমানুযায়ী। তবে শর্ত থাকে যে, সম্পত্তি এমনভাবে বণ্টিত হইবে যাহাতে প্রত্যেক পুরুষ নিকটাত্মীয় দিক হইতে একই ধাপে…