ধারাঃ ৫৪৷ যেক্ষেত্রে একজন পারসী কোন সরাসরি বংশধর না রাখিয়া মারা যান কিন্তু একজন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী অথবা সরাসরি বংশধরের একজন বিধবা স্ত্রী রাখিয়া মারা যান, সেক্ষেত্রে তাহার উইলবিহীন অবস্থায় রাখিয়া যাওয়া সম্পত্তি নিম্নলিখিত বিধি অনুসারে বণ্টিত হইবে, যথাঃ- (ক) যদি বিধবা স্ত্রী একজন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী রাখিয়া যান, কিন্তু সরাসরি বংশধরের কোন বিধবা স্ত্রী রাখিয়া যান না, তাহা হইলে বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী উক্ত সম্পত্তির অর্ধেক পাইবে৷ (খ) যদি অকৃত উইলকারী একজন বিধবা স্ত্রী অথবা বিপত্নীক স্বামী এবং কোন সরাসরি বংশধরের একজন বিধবা স্ত্রীও রাখিয়া যান, তাহা হইলে বিধবা স্ত্রী বা…