ধারাঃ ৫৩৷ যে সকল ক্ষেত্রে একজন পারসী ব্যক্তি সরাসরি বংশধর রাখিয়া মারা যায় এবং তাহার জীবদ্দশায় তাহার কোন সন্তান মারা যায়, সেক্ষেত্রে উইলবিহীন অবস্থায় রাখিয়া যাওয়া তাহার সম্পত্তি অংশ, যাহা তাহার ঐরূপ পুত্র তাহার মৃত্যুর সময় জীবিত থাকলে পাইত, নিম্নলিখিত বিধি মোতাবেক বণ্টিত হইবে, যথাঃ- (ক) যদি ঐরূপ মৃত সন্তান পুত্র হইত, তাহা হইলে বিধবা স্ত্রী এবং সন্তান এই অধ্যায়ের বিধানাবলী মোতাবেক এমনভাবে অংশ পাইবে যেন অকৃত উইলকারীর মৃত্যুর অব্যবহিত পরে সে (ঐরূপ সন্তান) মারা গিয়াছেঃ তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ঐরূপ মৃত সন্তান একজন বিধবা স্ত্রী কিংবা সরাসরি বংশধরের বিধবা স্ত্রী রাখিয়া গিয়াছেন কিন্তু কোন সরাসরি…