ধারাঃ ৫২৷ একজন মহিলা পারসীর উইলবিহীন অবস্থায় রাখিয়া যাওয়া সম্পত্তি বণ্টিত হইবে- (ক) যেক্ষেত্রে সে স্বামী এবং সন্তান রাখিয়া মারা যায়, সেক্ষেত্রে বিপত্নীক স্বামী এবং সন্তানদের মধ্যে যাহাতে বিপত্নীক স্বামী এবং প্রত্যেক সন্তান সমান অংশ পায়; বা (খ) যেক্ষেত্রে সে সন্তান রাখিয়া, কিন্তু স্বামী নয়, মারা যায়, সেক্ষেত্রে সমান অংশে সন্তানদের মধ্যে৷