ধারা-৫১৷ (১) উপ-ধারা (২)-এর বিধানাবলী সাপেক্ষে, একজন পুরুষ পারসীর উইলবিহীন অবস্থায় রাখিয়া যাওয়া সম্পত্তি ভাগ হইবে- (ক) যেক্ষেত্রে সে একজন বিধবা স্ত্রী এবং ছেলেমেয়ে রাখিয়া মারা যান, সেক্ষেত্রে প্রত্যেক সন্তান এবং বিধবার অংশ প্রত্যেক কন্যার অংশের দ্বিগুণ পরিমাণে তাহার বিধবা স্ত্রী এবং সন্তানরা পাইবে; বা (খ) যেক্ষেত্রে সে ছেলেমেয়ে রাখিয়া মারা যান কিন্তু কোন বিধবা স্ত্রী থাকে না, সেক্ষেত্রে প্রত্যেক পুত্রের অংশ প্রত্যেক কন্যার অংশের দ্বিগুণ পরিমাণে সন্তানদের মধ্যে ভাগ হইবে৷ (২) যেক্ষেত্রে অকৃত উইলকারী সন্তান অথবা বিধবা স্ত্রী এবং সন্তান ছাড়াও পিতামাতার একজন অথবা উভয়কে রাখিয়া মারা যান, সেক্ষেত্রে…