ধারা-৫০৷ (ক) মৃত ব্যক্তির জীবদ্দশায় বাস্তবিকভাবে জন্মগ্রহণকারী এবং তাহার মৃত্যুর সময়ে কেবলমাত্র গর্ভে আসা কিন্তু পরবর্তীতে জীবিত অবস্থায় জন্মগ্রহণকারী ব্যক্তির মধ্যে কোন পার্থক্য থাকিবে না; (খ) অকৃত উইলকারীর সরাসরি বংশধর কোন ব্যক্তি যে ব্যক্তি কোন বিধবা স্ত্রী বা বিপত্নীক না রাখিয়া অকৃত উইলকারীর জীবদ্দশায় মারা গিয়াছেন কিংবা কোন সরাসরি বংশধর কিংবা কোন সরাসরি বংশধরের বিধবা স্ত্রী অকৃত উইলকারীর সম্পত্তির বিভাজন পদ্ধতি নির্ণয়ে বিবেচিত হইবে না; এবং যেক্ষেত্রে অকৃত উইলকারীর জীবদ্দশায় তাহার কোন অত্মীয়ের বিধবা স্ত্রী পুনরায় বিবাহ করে, সেক্ষেত্রে ঐ মহিলা অকৃত উইলকারীর সম্পত্তি কোন অংশ পাইবে না এবং…