ধারাঃ ৪৭৷ যেক্ষেত্রে অকৃত উইলকারী কোন সরাসরি বংশধর কিংবা পিতা কিংবা মাতা রাখিয়া যান নাই, সেক্ষেত্রে সম্পত্তি তাহার ভাই এবং বােন এবং তাহার পূর্বে মৃত উক্ত ভাই বা বােনের সন্তান বা সন্তানদের মধ্যে সমান ভাবে ভাগ হইবে যেন অকৃত উইলকারীর মৃত্যুর সময় উক্তরূপ সন্তানদের (একাধিক হইলে) নিজ নিজ পিতামাতা জীবিত থাকিলে যে অংশ পাইতেন তাহারা (সন্তানরা) কেবলমাত্র সেই অংশ সমানভাবে গ্রহণ করিতেছে।