ধারা-৩৯১। ভাগ-৮, ভাগ-৯, ভাগ-১০ এ বিবৃত কোন কিছু- (অ) অন্য কোনভাবে অবৈধ হইত এইরূপ কোন উইলগত বক্তব্যকে বৈধ করিবে না; (আ) অন্য কোন ভাবে বৈধ হইত এইরূপ কোন বিবৃতিকে অবৈধ করিবে না; (ই) ভরন-পোষণের অধিকারে অন্য কোনভাবে অধিকারী হইত এইরূপ কোন ব্যক্তিকে উক্ত অধিকার হইতে বঞ্চিত করিবে না; এবং (ঈ) Administrator General’s Act 1913 কে প্রভাবিত করিবে না।