ধারা-৩৮৯। (১) যখন এই ভাগের অধীন সনদ ৩৮৬ ধারায় উল্লিখিত কোন কারণে বাতিল করা হয় বা অবৈধ হয় তখন উহার ধারক উহা মঞ্জুরকারী আদালতে অর্পণ করিবেন। (২) যদি তিনি স্বেচ্ছায় এবং যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অর্পণ না করেন তাহা হইলে তিনি সর্বোচ্চ ১০০০ টাকা অর্থ দান করেন অথবা সর্বোচ্চ তিন মাসের কারাদন্ডে অথবা উভয়দন্ডে দন্ডিত হইবে।