ধারা- ৩৮৮। (১) সরকারী গেজেটের প্রজ্ঞাপনের দ্বারা এই ভাগের অধীনে জেলা জজের কার্যাবলী প্রয়োগে নিম্নস্থ কোন আদালতের জেলা জজের ক্ষমতা দিতে পারিবেন। (২) উক্ত কোন নিম্নস্থ আদালত উহার এখতিয়ারের মধ্যে জেলা জজের উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সমরূপ এখতিয়ার থাকিবে এবং এই ভাগের বিধানাবলী জেলা জজের ন্যায় নিম্নস্থ আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হইবেঃ তবে শর্ত থাকে যে, ৩৮৪ ধারার (১) উপধারায় যেমন উল্লিখিত নিম্নস্থ আদালতের তেমন কোন আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট এবং হাইকোর্ট বিভাগের নিকট নয় আপীল করা যাইবে এবং জজ উপযুক্ত মনে করিলে উক্ত উপধারায় হাইকোর্ট বিভাগ জেলা জজের আদেশের বিরুদ্ধে যেমন আদেশ করিতে পারি…