ধারা-৩৮৭৷ পক্ষসমূহের মধ্যে অধিকার বিষয়ে এই ভাগের অধীনে কোন সিদ্ধান্ত উক্ত একই পক্ষের মধ্যে কোন মামলা বা অন্য কোন কার্যধারায় ঐ একই বিচারের ক্ষেত্রে বাঁধা হইবে না৷ এবং এই ভাগের কোন কিছুই কোন দেনা বা জামানেতর সমুদয় বা কোন অংশ কিংবা কোন জামানেতর স্বার্থ বা লভ্যাংশ গ্রহণ কিরেত পারিতেন, এইরূপ কোন ব্যক্তির দায়-দায়িত্ব প্রভাবিত করে কিংবা উহাতে আইনসঙ্গত ভাবে অধিকারী কোন ব্যক্তির নিকট জবাবদিহি করে বলিয়া ব্যাখ্যা করা যাইবে।