ধারা-৩৮৬৷ যেক্ষেত্রে এই ভাগের অধীনে প্রদত্ত সনদ ৩৮৩ ধারার অধীনে প্রত্যাহারের কারণে কিংবা ৩৮৪ ধারার অধীনে আপীলযোগ্য আদেশে উল্লেখিত ব্যক্তিকে প্রদানের কারণে কিংবা পূর্বে মঞ্জুরের কারণে কিংবা অন্য কোন কারণে বাতিল করা হয় বা অবৈধ হয় সেক্ষেত্রে বাতিলকৃত বা অবৈধ সনদে উল্লেখিত দেনা বা সিকিউরিটিস বিষয়ে সকল পরিশোধ বা কারবার অন্য কোন সনদের অধীনে দাবীর বিরুদ্ধে শুভ হিসাব ধরিতে হইবে৷