ধারাঃ ৩৮২৷ যেক্ষেত্রে বিদেশী রাষ্ট্রে প্রেরিত বাংলাদেশের প্রতিনিধির দ্বারা ৮নং তফসিলে ফরমে সনদ মঞ্জুর করা হয় অথবা ঐ প্রতিনিধির দ্বারা প্রদত্ত সনদ যেক্ষেত্রে বর্ধন করা হয়, সেক্ষেত্রে সনদটি এই ভাগের অধীন সনদ সম্পর্কে ১৮৭০ সালের কোর্ট ফিস এ্যাক্ট এর বিধানাবলী মোতাবেক স্ট্যাম্পকৃত হইলে এই ভাগের অধীনে প্রদত্ত বা বর্ধিত সনদের ন্যায়, বাংলাদেশে কার্যকর হইবে৷