ধারাঃ ৩৮১৷ এই ভাগের বিধানাবলী সাপেক্ষে জেলা জজের সনদ উহাতে উল্লেখিত দেনা এবং সিকিউরিটিস বিষয়ে উক্ত দেনা এবং সিকিউরিটিস বিষয়ে উক্ত দেনা এবং সিকিউরিটিসের দায়বদ্ধ ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে এবং ৩৭০ ধারায় যাহা কিছু বলা থাকুক না কেন অথবা অন্য কোন ত্রুটি সত্ত্বেও উক্ত দেনা বা সিকিউরিটিস বিষয়ে প্রদত্ত সকল পরিশোধ বা লেনদেন বিষয়ে উক্ত সকল ব্যক্তিকে পূর্ণ অব্যাহতি দান করিবে৷