ধারাঃ ৩৮৷ যেক্ষেত্রে অকৃত উইলকারী একজন পৌত্র/পৌত্রী বা একাধিক পৌত্র-পৌত্রী ছাড়া জীবিত কোন সন্তান রাখিয়া যান নাই এবং মৃত পৌত্র/পৌত্রীর মাধ্যমে দূরবর্তী কোন বংশধরও রাখিয়া যান নাই, সেক্ষেত্রে সম্পত্তি পাইবে তাহার জীবিত পৌত্র/পৌত্রী যদি কেবলমাত্র একজন থাকে, অথবা তাহার সকল জীবিত পৌত্র-পৌত্রীদের মধ্যে সমানভাবে ভাগ হইয়া যাইবে৷ উদাহরণ (অ) জন, মেরী এবং হেনরী নামে ’ক’ এর তিন সন্তান ছাড়া অন্য কেউ নেই৷ তাহারা সকলে পিতার মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করেন৷ জন দুইটি, মেরী তিনটি এবং হেনরী চারটি সন্তান রাখিয়া যান৷ পরে ক মৃত পৌত্র/পৌত্রীর কোন বংশধর না রাখিয়া কেবলমাত্র ঐ নয়জন পৌত্র/পৌত্রী রাখিয়া উইলবিহীন অবস্থায়…