ধারাঃ ৩৭৯৷ (১) উপধারা (২)-এর বিধানাবলী সাপেক্ষে সার্টিফিকেট বা সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধির প্রতিটি দরখাস্তের সাথে Court-fees Act, 1870 (VII of 1870), এই ধারায় অতঃপর Court-fees Act হিসাবে উল্লিখিত, এর অধীনে প্রদেয় ফি এর সমপরিমাণ অর্থ উক্ত সার্টিফিকেট বা সার্টিফিকেটের মেয়াদ বাবদ জমা দিতে হইবে৷ (২) মৃত ব্যক্তির কোন উত্তরাধিকারিনী বা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য অথবা সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধির জন্য দরখাস্ত করিলে উক্ত সার্টিফিকেট বা সার্টিফিকেটের মেয়াদ বৃদ্ধি বাবদ Court-fees Act এর অধীনে প্রদেয় ফি উপ-ধারা (৩)-এ উল্লেখিত উপায়ে জমা দিতে হইবে৷ (৩) দরখাস্ত মঞ্জুর করা হইলে- (ক) মৃত ব্যক্তির উত্তরাধিকারী…