ধারাঃ ৩৭৮৷ যেক্ষেত্রে সনদে উল্লেখিত জামানত বিষয়ে সনদের ধারকের উপর জেলা জজ কোন ক্ষমতা অর্পণ করেন নাই অথবা জামানতের উপর সুদ বা লভ্যাংশ কিংবা হস্তান্তর গ্রহণ করার ক্ষমতা দিয়াছেন, সেক্ষেত্রে তিনি পিটিশনের মাধ্যমে দরখাস্তের ভিত্তিতে এবং তাহার নিকট সন্তোষজনক কারণে ৩৭৪ ধারায় উল্লেখিত কোন ক্ষমতা অর্পণ করিয়া বা উহাদের পরিবর্তে অন্য কোন ক্ষমতা প্রতিস্থাপন করিয়া সনদ সংশোধন করিতে পারিবেন৷