ধারাঃ ৩৭৬৷ (১) এই ভাগের অধীনে সার্টিফিকেট ধারকের দরখাস্তের ভিত্তিতে জেলা জজ সার্টিফিকেটে মূলতঃ উল্লেখিত নয় এইরূপ দেনা বা সিকিউরিটির ক্ষেত্রে সার্টিফিকেট বর্ধন করিতে পারিবে এবং উক্তরূপ প্রতিটি বর্ধন যে দেনা বা সিকিউরিটির ক্ষেত্রে সার্টিফিকেট বর্ধন করা হয় ঐ দেনা সিকিউরিটি মূলত উহাতে উল্লেখিত ছিল এমনভাবে কার্যকর হইবে৷ সার্টিফিকেটের বর্ধনের ভিত্তিতে উহাতে সুদ বা লভ্যাংশ বা কোন হস্তান্তর গ্রহণকারী ব্যক্তি সম্পর্কে ক্ষমতা অর্পণ করা যাইবে এবং ৩৭৫ ধারায় উল্লেখিত উদ্দেশ্যে মুচলেকা বা অন্য কোন জামানত সার্টিফিকেটের মূল মঞ্জুরের ন্যায় একইভাবে প্রয়োজন হইবে৷