ধারাঃ ৩৭৫৷ (১) যেক্ষেত্রে ৩৭৩ ধারার (৩) বা (৪) উপধারার অধীনে জেলা জজ অগ্রসর হওয়ার প্রস্তাব করেন সেইক্ষেত্রে এবং অন্য কোন ক্ষেত্রে তিনি সার্টিফিকেট মঞ্জুরের পূর্বে এইরূপ শর্ত আরোপ করিতে পারিবেন, যে ব্যক্তিকে তিনি মঞ্জুর করিবার প্রস্তাব করেন ঐ ব্যক্তি এক বা ততোধিক জামিনদারসহ বা অন্যান্য পর্যাপ্ত জামানতসহ মুচলেকা তত্কর্তৃক গৃহীত দেনা এবং সিকিউরিটিসের হিসাব দান এবং উক্ত দেনা এবং সিকিউরিটিসের সমুদয় বা কোন অংশে অধিকারী ব্যক্তি অব্যাহতির জন্য বিচারকের নিকট দিবেন৷ (২) পিটিশনের মাধ্যমে দরখাস্ত এবং তাহার নিকট সন্তোষজনক কারণে এবং তিনি যেমন উপযুক্ত মনে করেন তেমন শর্তে সিকিউরিটি সম্পর্কে অথবা গৃহীত অর্থ…