যখন জেলা জজ সার্টিফিকেট মঞ্জুর করেন তখন সার্টিফিকেটের দরখাস্তে উল্লেখিত দেনা এবং সিকিউরিটিস সার্টিফিকেটে নির্দিষ্ট করিবেন এবং যে ব্যক্তিকে সার্টিফিকেট মঞ্জুর করা হয় ঐ ব্যক্তিকে- (ক) উহাদের স্বার্থে এবং লভ্যাংশ গ্রহণ করিবার; বা (খ) আলোচনা বা হস্তান্তর করিবার; বা (গ) সিকিউরিটি অথবা উহাদের কোন একটিতে স্বার্থ এবং লভ্যাংশ গ্রহণ বা হন্তান্তর উভয় করিবার ক্ষমতা দিবেন৷