ধারাঃ ৩৭৩৷ (১) যদি জেলা জজ এই মর্মে সন্তুষ্ট হন যে, দরখাস্ত করিবার কারণ, তাহলে তিনি শুনানীর জন্য একটা দিন নির্দিষ্ট করিবেন এবং দরখাস্ত এবং শুনানীর নির্দিষ্ট ফি সম্পর্কে নোটিশ দিবেন- (ক) বিচারকের মতে, দরখাস্ত সম্পর্কে বিশেষ নোটিশ দিতে হইবে এইরূপ কোন ব্যক্তিকে, এবং (খ) আদালত প্রাঙ্গনের দৃষ্টি গ্রাহ্য কোন স্থানে লটকাইয়া দিবেন এবং এতদুশ্যে সুপ্রীমকোর্ট কর্তৃক প্রণীত বিধি সাপেক্ষে বিচারক যেমন উপযুক্ত মনে করেন তেমনভাবে প্রকাশিত হইবে এবং নির্দিষ্ট দিনে অথবা তত্ পরবর্তীতে যতদূর সম্ভব সুবিধাজনক সময়ে সার্টিফিকেটে বিদ্যামান অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত পদ্ধতিতে সিদ্ধান্ত দিবেন৷ (২) যখন বিচারক উহাতে অধিকার…