ধারাঃ ৩৭২৷ (১) ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধিতে বর্ণিত পদ্ধতিতে দরখাস্তকারীর দ্বারা বা পক্ষে স্বাক্ষরিত এবং প্রত্যায়িত পিটিশনের মাধ্যমে উক্ত সার্টিফিকেটের দরখাস্ত করিতে হইবে৷ দরখাস্তের জন্য বাদীর দ্বারা বা পক্ষে আরজী স্বাক্ষরিত এবং প্রত্যায়িত হইবে এবং উহাতে নিম্নলিখিত বিবরণাদির উল্লেখ থাকিবে, যথাঃ- (ক) মৃত ব্যক্তির মৃত্যুর সময়; (খ) মৃত্যুর সময়ে মৃত ব্যক্তির সাধারণ বাসস্থান এবং উক্ত বাসস্থান যে জজের নিকট দরখাস্ত করা হয় ঐ জজের স্থানীয় এক্তিয়ারে না থাকিলে, উক্ত সীমার মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি; (গ) মৃত ব্যক্তির পরিবার বা অন্যান্য নিকট আত্মীয় এবং তাহাদের নিজ নিজ বাসস্থানসমূহ; (ঘ) পিটিশনার যে…