ধারাঃ ৩৭১৷ মৃত ব্যক্তি তাহার মৃত্যুর সময়ে সাধারণভাবে যে জেলা জজের এক্তিয়ারে বসবাস করেন ঐ জেলা জজ কিংবা ঐ সময় তাহার কোনো স্থায়ী নিবাস না থাকিলে যে জেলা জজের এক্তিয়ারে মৃত সম্পত্তির কোনো অংশ পাওয়া যায় ঐ জেলা জজ এই ভাগের অধীনে সার্টিফিকেট মঞ্জুর করিতে পারিবেন৷