ধারাঃ ৩৭০৷ (১) একটি উত্তরাধিকার সার্টিফিকেট (এই ভাগে অতঃপর সার্টিফিকেট হিসাবে উল্লেখিত) ২১২ বা ২১৩ ধারার অধীনে ব্যবস্থাপনাপত্র বা প্রবেট দ্বারা প্রতিষ্ঠিত হইতে হইবে এইরূপ কোনো দেনা বা জামানতে কোন অধিকার সম্পর্কে এই ভাগের অধীনে মঞ্জুর করা যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, এই ধারায় বিধৃত কোন কিছুই মৃত বাংলাদেশী খৃষ্টানের বিষয় বা উহার অংশবিশেষে অধিকার দাবীকারী কোন ব্যক্তিকে সার্টিফির্কেট মঞ্জুরে নিবারণ করিবে না, এই কারণে যে, এই আইনের অধীনে ব্যবস্থাপনাপত্রের মাধ্যমে কোন দেনা বা জামানত বিষয়ে কোন অধিকার প্রতিষ্ঠা করা যাইবে৷ (২) এই ভাগের উদ্দেশ্যকল্পে “জামানত” অর্থ- (ক) কোনো প্রতিজ্ঞাপত্র, ডিবেঞ্চার,…