ধারাঃ ৩৬৯৷ যখন নির্বাহক কিংবা ব্যবস্থাপক মৃতের সম্পত্তির কোন অংশ লাভে অবহেলা করিয়া ভূ-সম্পত্তির ক্ষতি করেন, তখন তিনি উক্ত ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷ উদাহরণ (অ) নির্বাহক মৃতের নিকট পাওনা একটি দেনা সম্পূর্ণভাবে ছেড়ে দেন৷ নির্বাহক ক্ষতিপূরণে বাধ্য থাকিবেন৷ (আ) নির্বাহক, দেনার জন্য দেনাদার দাবীটি তামাদি দোষে দুষ্ট ওজর করা সত্ত্বেও মামলা করিতে অবহেলা করেন এবং দেনাটি উহার ফলে ভূ-সম্পত্তিতে হারাইয়া যায়৷ নির্বাহক ক্ষতিপূরণ দানে বাধ্য৷