ধারাঃ ৩৬৮৷ যখন নির্বাহক বা ব্যবস্থাপক মৃতের সম্পত্তির অপ্রয়োগ করেন কিংবা উহা বিনষ্ট বা ক্ষতি করেন তখন তিনি উক্ত বিনষ্ট বা ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷ উদাহরণ (অ) নির্বাহক অপ্রতিষ্ঠিত দাবী ভূ-সম্পত্তি হইতে পরিশোধ করেন৷ তিনি ক্ষতি পূরণ দিবেন৷ (আ) মৃত ব্যক্তির নোটিশ দ্বারা নবায়নযোগ্য একটি ইজারা ছিল যাহা নির্বাহক দিতে অবহেলা করেন৷ নির্বাহক উহার ক্ষতিপূরণ দানে বাধ্য৷ (ই) মৃত ব্যক্তির একটি লীজ ছিল যাহার মূল্য খাজনার চাইতে কম, কিন্তু বিশেষ সময়ে নোটিশ মূল্যে যাহা সমাপ্ত করা যায়৷ নির্বাহক নোটিশ দিতে অবহেলা করেন৷ তিনি ক্ষতিপূরণ দানে বাধ্য৷