ধারাঃ ৩৬৭৷ যেক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী আবাস নাই এইরূপ কোন ব্যক্তি বাংলাদেশ এবং মৃত্যুর সময়ে স্থায়ী নিবাস ছিল এইরূপ কোন দেশে সম্পদ রাখিয়া মারা যান এবং সম্পদ সম্পর্কে বাংলাদেশে প্রবেট বা ব্যবস্থাপনাপত্রের মঞ্জুর থাকে এবং স্থায়ী নিবাসের দেশেও থাকে সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক ৩৬০ ধারা উল্লেখিত নোটিশ প্রদানের পরে এবং নোটিশের উল্লেখিত সময় অতিক্রান্ত হওয়ার পরে তাহার অবগতির মধ্যে বৈধ দাবী অব্যাহতি দেওয়ার পরে বাংলাদেশের বাইরে বসকারী ব্যক্তগণকে মৃত ব্যক্তির সম্পত্তির উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ নিজে বণ্টনের পরিবর্তে নির্বাহক বা ব্যবস্থাপকের সম্মতিতে উক্ত ব্যক্তিগণকে বণ্টনের জন্য দিতে পারিবেন৷