ধারাঃ ৩৬৪৷ একজন উত্তরদায়গ্রহীতা অন্যজনকে ফেরতদান সুন্তুষ্ট উত্তরদায় যতখানি কম হওয়া উচিত ততখানি অর্থের অধিক হইবেন যদি সম্পত্তি উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা হয়৷ উদাহরণ ক, খ কে ২৪০ টাকা গ কে ৪৮০ টাকা এবং ঘ কে ৭২০ টাকা দান করে৷ সম্পদের মূল্য ১২০০ টাকা এবং উপযুক্তভাবে ব্যবস্থাপনা করা হইলে খ কে ২০০ টাকা গ কে ৪০০ টাকা এবং ঘ কে ৬০০ টাকা দেওয়া যাইবে৷ গ এবং ঘ, খ এর জন্য কিছু না রাখিয়া পূর্ণভাবে তাদের উত্তরদায় পরিশোধ করেন৷ খ ৮০ টাকা ফেরতদানে গ কে এবং ১২০ টাকা ফেরতদানে ঘ কে বাধ্য করিতে পারিবেন৷