ধারা- ৩৬৩৷ যদি উইলকারীর মৃত্যুর সময়ে সকল উত্তরদায় পরিশোধে সম্পদ পর্যাপ্ত না থাকা তাহা হইলে উত্তরদায়ের পরিশোধ গ্রহণ করেন নাই এমন উত্তরদায়গ্রহীতা নির্বাহক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে যদি তিনি দেউলিয়া হন প্রথমেই অগ্রসর হইবেন কিন্তু নির্বাহক বা ব্যবস্থাপক দেউলিয়া না হইলে অসুন্তুষ্ট উত্তরদায় গ্রহীতা প্রত্যেক সন্তুষ্ট উত্তরদায়গ্রহীতাকে আনুপাতিক হারে ফেরতদানে বাধ্য করিতে পারিবেন৷