ধারাঃ ৩৬২৷ যদি উইলকারীর মৃত্যুর সময়ে সকল সম্পদ উত্তরদায় পরিশোধে পর্যাপ্ত থাকে তাহা হইলে উত্তরদায় গ্রহণ করেন নাই, এমন উত্তরদায়গ্রহীতা বা যিনি ৩৬১ ধারার, অধীনে ফেরতদানে বাধ্য হইয়াছেন, তিনি পূর্ণ পরিশোধ গ্রহণ করিয়াছে এমন কাউকে ফেরতদানে বাধ্য করিতে পারিবেন না, মামলাসহ বা মামলা ব্যতীত উত্তরদায় পরিশোধ করা হোক বা না হোক যদিও নির্বাহকের অপচয়ের মাধ্যমে পরবর্তীতে সম্পদের ঘাটতি দেখা যায়৷