ধারাঃ ৩৬১৷ নিজের দেনা গ্রহণ করেন নাই এমন পাওনাদার উত্তরদায় পরিশোধ গ্রহন করিয়াছেন এমন উত্তরদায়গ্রহীতাকে ফেরতদানের আহবান জানতে পারিবেন, মৃত্যুর সময়ে উইলকারীর ভূ-সম্পত্তির সম্পদ দেনা এবং উত্তরদায় উভয়ই পরিশোধে পর্যাপ্ত থাকুক বা না থাকুক এবং নির্বাহক বা ব্যবস্থাপকের দ্বারা উত্তর দায়ের পরিশোধ স্বেচ্ছামূলক হোক বা না হোক৷