ধারাঃ ৩৬০৷ যেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক সুপ্রীম কোর্টের দ্বারা সাধারণ বিধিবলে নির্ধারিত নোটিশ দেন কিংবা মৃত ব্যক্তির সম্পত্তির বিরুদ্ধে দাবী জানাইয়া তাহার নিকট হাইকোর্ট বিভাগ পাওনাদারের ক্ষেত্রে ব্যবস্থাপনা মামলায় যেমন পারতেন তেমন কোন নোটিশ না দেন, তাহা হইলে তিনি নোটিশে দাবী প্রেরণের জন্য উল্লিখিত সময়ের অবসানে সম্পত্তি বা উহার অংশবিশেষ বণ্টনের অধিকারী হইবেন এবং তিনি উক্ত বণ্টনের সময়ে তাহার অজ্ঞাত দাবীর জন্য উক্তভাবে বণ্টিত সম্পত্তির জন্য দায়বদ্ধ থাকিবেন নাঃ তবে শর্ত থাকে যে, এখানে বিধৃত কোন কিছুই কোন পাওনাদার বা দাবীদারকে যে ব্যক্তিগণ উহা গ্রহণ করিতে পারিতেন ঐ ব্যক্তিগণের নিকট সম্পত্তি…