ধারাঃ ৩৫৮৷ যখন শর্তপূরণ ব্যতিরেকে শর্তপূরণের জন্য উইলদ্বারা নির্ধারিত সময় অতিক্রান্ত হয়, এবং নির্বাহক বা ব্যবস্থাপক উহার ফলে প্রতারণা ব্যতীত, সম্পত্তি বণ্টন করেন; উক্ত ক্ষেত্রে শর্ত পূরণের ১৩৭ ধারার অধীনে অতিরিক্ত সময় প্রদান করা হইলে এবং শর্তটি তদনুসারে পূরণ করা হইলে উত্তরদায়টি নির্বাহক বা ব্যবস্থাপকের নিকট হইতে দাবী করা যাইবে না কিন্তু যাহাদেরকে তিনি উহা পরিশোধ করিয়াছেন তাহারা উহা ফেরতদানে বাধ্য থাকিবেন৷