ধারাঃ ৩৫২৷ যেক্ষেত্রে সাধারণ উত্তরদায় পরিশোধের সময় নির্দিষ্ট থাকে, সেই ক্ষেত্রে উক্ত নির্ধারিত সময় হইতে সুদ শুরু হয়৷ উক্ত সময় পর্যন্ত সুদ উইলকারীর ভূ-সম্পত্তির অবশিষ্ট অংশ গঠন করে৷ ব্যতিক্রম- যেক্ষেত্রে উইলকারী উত্তরদায়গ্রহীতার কোন দূরবর্তী পূর্বপুরুষ অথবা নিজেকে উত্তরদায় গ্রহীতার পিতামাতার স্থলে নিজেকে বসান, সেইক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে উত্তরদায়ের সুদ হইবে৷ যদি না ভরণ-পোষণের জন্য উইলের মাধ্যমে নির্দিষ্ট অর্থ দেওয়া হয় অথবা যদি না উইলে বিপরীত মর্মে নির্দেশ থাকে৷