ধারাঃ ৩৫১৷ যেক্ষেত্রে সাধারণ উত্তরদায় পরিশোধের কোন নির্দিষ্ট সময় নাই, সেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ একবছর অতিক্রান্ত হইলে সুদ সৃষ্টি হইবে৷ ব্যতিক্রম- (১) যেক্ষেত্রে দানকৃত উত্তরদায় দেনা পরিশোধে পর্যাপ্ত সেইক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে সুদের সৃষ্টি হয়৷ (২) যেক্ষেত্রে উইলকারী উত্তরদায় গ্রহীতার পিতা বা অধিক দূরবর্তী পূর্বপুরুষ ছিলেন, অথবা উত্তরদায়গ্রহীতার পিতার স্থানে নিজেকে অধিষ্ঠিত করেন, সেক্ষেত্রে উত্তরদায়টি উইলকারীর মৃত্যুর পর হতে সুদ বহন করবে৷ (৩) যেক্ষেত্রে নাবালককে তাহার ভরণ-পোষণের জন্য অর্থ দান করা হয়, সেই ক্ষেত্রে উইলকারীর মৃত্যুর তারিখ হইতে সুদ প্রদেয় হইবে৷