ধারাঃ ৩৫০৷ একটি সাধারণ অবশিষ্ট দানের অধীনে উত্তরদায়গ্রহীতা উইলকারীর মৃত্যু হইতে অবশিষ্ট তহবিলের লাভের অধিকারী হন৷ ব্যতিক্রম- একটি সাধারণ শর্তসাপেক্ষ অবশিষ্ট দান উইলকারীর মৃত্যু এবং উত্তরদায় ন্যস্ত হওয়ার মধ্যবর্তী সময়ে দানকৃত তহবিলের উপর উদ্ভূত আয় অন্তর্ভূক্ত করিবে না৷ উক্ত আয় বিলিব্যবস্থাহীন হয়৷ উদাহরণ (অ) উইলকারী নাবলক ক কে যখন সে ১৮ বছর বয়স পূর্ণ করিবে, তাহার সম্পত্তি দান করেন৷ উইলকারী মৃত্যু হইতে আয় ক পাইবে৷ (আ) ক এর বয়স যখন ১৮ বছর হইবে শর্তে তখন ক কে উইলকারী তাহার সম্পত্তি দান করে, ক ১৮ বছর বয়স হইলে অবশিষ্ট অংশ পাইবে৷ উইলকারীর মৃত্যু হইতে উদ্ভূত আয় বিলিব্যবস্থাহীন হয়৷