ধারাঃ ৩৪৯৷ উইলকারীর মৃত্যু হইতে সুনির্দিষ্ট উত্তরদায়ের উত্তরদায় গ্রহীতা উহার পরিমাণ লাভের অধিকারী হইবেন৷ ব্যতিক্রমঃ- শর্তসাপেক্ষ সুনির্দিষ্ট দান, উইলকারীর মৃত্যু এবং উত্তরদায় ন্যস্ততার মধ্যবর্তী সময়ে উত্তরদায়ের লাভ অন্তর্ভূক্ত করে না৷ উহার স্পষ্ট লাভ উইলকারীর ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ গঠন করে৷ উদাহরণ (অ) ক, খ কে তাহার ভেড়ার পাল দান করেন৷ ক-এর মৃত্যু এবং তাহার নির্বাহকরা ভেড়া অর্পণের মধ্যে কিছু ভেড়ী শাবক জন্ম দেয়৷ উল এবং বাচ্চা খ এর সম্পত্তি৷ (আ) ক, খ কে সরকারী সিকিউরিটিজ দান করে, কিন্তু গ-এর মৃত্যু পর্যন্ত উহার অর্পণ স্থগিত রাখে৷ ক এবং গ এর মৃত্যুর মধ্যবর্তী সময়ে দেয় সুদ খ পাইবে এবং তিনি…