ধারাঃ ৩৪৮৷ (১) যেক্ষেত্রে দানের শর্ত দ্বারা, উত্তরদায়গ্রহীতা দানকৃত পরিশোধ বা অর্থ বা দানের সরাসরি দখলের অধিকারী, কিন্তু তিনি নাবালক এবং তাহার পক্ষে অন্য কোন ব্যক্তিকে পরিশোধ করিবার জন্য উইলে কোন নির্দেশ নাই, সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক উহা জেলা আদালতে পরিশোধ কিংবা অর্পণ করিবেন, যাহার জেলা প্রতিনিধি দ্বারা প্রবেট বা ব্যবস্থাপনাপত্র উত্তরদায়গ্রহীতাকে মঞ্জুর করা হইয়াছিল যদি উত্তরদায়গ্রহীতা একজন ওয়ার্ড অব কোর্ট না হয়৷ (২) যদি উত্তরদায় গ্রহীতা কোর্ট অব ওয়ার্ড হন, তাহা হইলে উত্তরদায়টি তাহার কোর্ট অব ওয়ার্ডের হিসাবে পরিশোধ করিতে হইবে৷ (৩) জেলা আদালতে কিংবা কোর্ট অব ওয়ার্ডে উক্ত পরিশোধ…