ধারাঃ ৩৪৭৷ ৩৪৫ এবং ৩৪৬ ধারায় বর্ণিত উক্ত রূপান্তর ক্রয় বিনিয়োগ নির্বাহক বা ব্যবস্থাপক যে সময় উপযুক্ত মনে করেন ঐ সময়ে এবং পদ্ধতিতে করিতে হইবে এবং উক্ত রূপান্তর এবং বিনিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যে ব্যক্তি উক্ত তহবিলের আয়ে সাময়িকভাবে অধিকারী হইতেন ঐ ব্যক্তি বিনিয়োগ করা হয় নাই এইরূপ তহবিলের অংশবিশেষের বাজার মূল্যের উপর বার্ষিক ৪%% হারে সুদ পাইবেনঃ তবে শর্ত থাকে যে, বিনিয়োগ সম্পন্ন হওয়ার পূর্বে সুদের হার বার্ষিক ৬%% হইবে যখন উইলকারী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, বা জৈন বা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হন৷