ধারাঃ ৩৪৬৷ যেক্ষেত্রে উইলকারী কোন ব্যক্তিকে সারাজীবনের জন্য তাহার ভূ-সম্পত্তির অবশিষ্টাংশ দান করেন এবং নির্দেশ দেন যে, উহা নির্দিষ্ট সিকিউরিটিজে বিনিয়োগ করিতে হইবে, সেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে ভূ-সম্পত্তির যতখানি অংশ সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়নি ততখানি অর্থে পরিণত হইবে এবং উক্ত সিকিউরিটিকে বিনিয়োগ করিতে হইবে৷