ধারাঃ ৩৪৩৷ যেক্ষেত্রে বার্ষিক ভাগ দেওয়া হয় এবং উহা পূরণে উহার পরিশোধের সহিত বা উইলের দ্বারা বণ্টিত না হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সরকারী ভাতা ক্রয় করিতে হইবে কিংবা যদি উক্ত কোন বার্ষিক ভাতা পাওয়া না যায়, তাহা হইলে ৩৪১ ধারায় উল্লিখিত প্রকারে সিকিউরিটিজে বার্ষিক ভাতা মিটাতে পর্যাপ্ত অর্থ উক্ত উদ্দেশ্যে বিনিয়োগ করিতে হইবে৷