ধারাঃ ৩৪২৷ (১) যেক্ষেত্রে একটি সাধারণ উত্তরদায় ভবিষ্যত্ সময়ে পরিশোধিতব্য বলিয়া দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাহক বা ব্যবস্থাপক ৩৪১ ধারায় উল্লিখিত প্রকারের সিকিউরিটিতে উহা মিটানোর জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করিতে হইবে৷ (২) মধ্যবর্তী সুদ উইলকারীর ভূ-সম্পত্তি অবশিষ্টাংশ গঠন করিবে৷