ধারাঃ ৩৩৯৷ যেক্ষেত্রে ষান্মাসিক বা মাসিক ভাবে ভাতা পরিশোধ করিতে হইবে বলিয়া নির্দেশ থাকে সেক্ষেত্রে প্রথম এক চতুর্থাংশ বা উইলকারীর মৃত্যুর পরে প্রথম মাস সমাপ্তির পরে প্রথম পরিশোধ দেয় হইবে এবং নির্বাহক বা ব্যবস্থাপক উপযুক্ত মনে করিলে যখন প্রাপ্য হইবে তখন পরিশোধ করিতে হইবে কিন্তু, বছর শেষ না হওয়া পর্যন্ত নির্বাহক বা ব্যবস্থাপক উহা পরিশোধে বাধ্য থাকিবে না৷