ধারাঃ ৩৩৮৷ যেক্ষেত্রে উইলের দ্বারা ভাড়া দেওয়া হয় এবং উহা আরম্ভের তারিখ উল্লেখ না করা হয়, সেক্ষেত্রে উহা উইলকারীর মৃত্যু হইতে শুরু হইবে এবং প্রথম পরিশোধ উক্ত ঘটনার পরবর্তী এক বছর অতিবাহিত হইলে করিতে হইবে৷