ধারাঃ ৩৩৭৷ একজন নির্বাহক বা ব্যবস্থাপক উইলকারীর মৃত্যু হইতে এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোন উত্তরদায় পরিশোধ বা অর্পণে বাধ্য থাকিবেন না৷ উদাহরণ ক উইলের দ্বারা তাহার মৃত্যুর পরে ছয় মাসের মধ্যে উত্তরদায় পরিশোধ করিতে হইবে বলিয়া নির্দেশ দেন এক বছর অতিবাহিত না হইলে নির্বাহক উহা পরিশোধ করিতে বাধ্য নন৷